রাশিয়ার কোলেডিনো শিল্প পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলার পর একটি স্থাপনার উপর ধোঁয়া উঠতে যায়। একজন নারী একটি শিশুকে ওই ধোঁয়া দেখাচ্ছেন

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, রোববার রাশিয়ার কোলেডিনো শিল্প পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলার পর একটি স্থাপনা থেকে ধোঁয়া উঠতে যায়

Published

পড়ার সময়: ৪ মিনিট

ইউক্রেন ব্রিটেনে নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়া্য় হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কোর। যুক্তরাজ্য “সচেতনভাবে ইউক্রেন সংকট আরও তীব্র করার পথ বেছে নিয়েছে” বলে অভিযোগ করেছে রাশিয়া।

যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, “এর মাধ্যমে যুক্তরাজ্য রক্তক্ষয়ী অপরাধ এবং সন্ত্রাসী হামলার অংশীদার ও সহযোগী হিসেবে কাজ করছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “লন্ডনের এই পদক্ষেপের অনিবার্য পরিণতি ভোগ করতে হবে এবং এর জন্য জবাবদিহি করতে হবে।”

এই সংঘাতে লন্ডন যত বেশি জড়িয়ে পড়বে, “তাদের তত বেশি চড়া মূল্য দিতে হবে” বলেও সতর্ক করা হয়।

এর জবাবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি নিউজকে জানান যে, ব্রিটেন ইউক্রেনের পাশে “দৃঢ়ভাবে” রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *