বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমছে
ছবির ক্যাপশান, বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমছে

ঢাকার পূর্ব রামপুরার একই বাড়িতে ১০ বছর ধরে বসবাস করছেন হাজেরা খাতুন। তবে রান্নার জন্য গ্যাসের চুলা সম্পূর্ণ বন্ধ থাকার অভিজ্ঞতা তার এবারই প্রথম।

হাজেরা জানান, অতীতেও গ্যাস সংকটের ভেতর দিয়ে তাদের যেতে হয়েছে, কিন্তু এত তীব্র সংকটের মুখোমুখী হতে হয়নি।

“১৩-১৪দিন একবারেই আসে নাই। ১০ বছর হয় হাজিপাড়া আসছি। এই দুই মাসে সমস্যা একবারে বেশি। আগে সকালে (গ্যাস) যাইতো, আবার দুইটা-আড়াইটার পর আসতো। আবার সন্ধ্যা ছয়টার পরে যাইতো। এখন মোটেই নাই।”

পাইপলাইনে গ্যাসের সংকটে তার প্রতিবেশীরা কেউ কেউ মাটির চুলাও ব্যবহার করছেন। যাদের সামর্থ্য আছে এলপিজি সিলিন্ডার কিনেছেন।

বাংলাদেশে গ্যাসের ঘাটতির কারণে সংকট তৈরি হয়েছে গ্যাসনির্ভর প্রতিটি সেক্টরে। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ব্যহত হয়ে লোডশেডিং বেড়েছে। অনেক শিল্প কারখানায়ও উৎপাদন বন্ধ হয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *