একটি দোকানে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন একজন, সামনে আরেকজন দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, LightRocket via Getty Images

ছবির ক্যাপশান, লোডশেডিং-এর কারণে দুর্ভোগ বেড়েছে দেশের সাধারণ মানুষের (প্রতীকী ছবি)

গ্যাস সংকটের মধ্যেই দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

“সকাল, দুপুর কিংবা রাত নেই, সবসময়ই বিদ্যুৎ যাচ্ছে- এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের দেড় ঘণ্টা থাকে না,” বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ।

তীব্র গরমে ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিপাকে পড়েছেন মাগুরা জেলার বাসিন্দা দেবাশিষ বিশ্বাস।

বিবিসি বাংলাকে তিনি জানান, “গভীর রাতে ঘুমের মধ্যে বিদ্যুৎ গিয়ে আর আসার খবর থাকে না, বাচ্চাকাচ্চা মাঝরাতে ঘুম থেকে উঠে বসে থাকে।”

বেশ কয়েকটি জেলায় খোঁজ নিয়ে বিদ্যুৎ বিভ্রাটের অনেকটা একই রকম তথ্য পাওয়া গেছে। সাধারণ গ্রাহকদের দাবি, দিনে রাতে সবসময়ই যাওয়া-আসা করছে বিদ্যুৎ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *