আঙ্কারা থেকে উড্ডয়নের আগে পুরোনো এয়ারফোর্স ওয়ান বিমানের পাশে পার্ক করা অবস্থায় ক্যাটারিং ট্রাকগুলো দেখা যাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আঙ্কারা থেকে উড্ডয়নের আগে পুরোনো এয়ারফোর্স ওয়ান বিমানের পাশে পার্ক করা অবস্থায় ক্যাটারিং ট্রাকগুলো দেখা যাচ্ছে

ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্কে অনুষ্ঠিত নেটো সম্মেলন শেষে দেশ ত্যাগের সময় সম্ভাব্য ইরানি হুমকি এড়াতে গোপনে বিমান পরিবর্তন করেছিলেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, মার্কিন প্রেসিডেন্ট টেলিভিশন ক্যামেরার সামনে এয়ারফোর্স ওয়ান বিমানে-এ ওঠেন, এরপর তাকে গোপনে বিমানবন্দরের একটি উঁচু ক্যাটারিং ট্রাকে তোলা হয় এবং সেখান থেকে একটি সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়, যদিও বিমানে থাকা সাংবাদিক এবং হোয়াইট হাউসের কিছু কর্মী তা জানতেন না।

কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকি শনাক্ত করেছিল, যাতে ওই বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা ছিল।

হোয়াইট হাউস গোপন এই বিমান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের “এক নম্বর লক্ষ্যবস্তু”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *