হরমুজ প্রণালি বন্ধ থাকায় অস্থির হয়ে ওঠেছে জ্বালানি তেলের বাজার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি বন্ধ থাকায় অস্থির হয়ে ওঠেছে জ্বালানি তেলের বাজার

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে নৌ-যান চলাচলের পথ সুরক্ষিত করার লক্ষ্যে একটি চুক্তি সম্পাদনের বিষয়ে ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হচ্ছে বলে জানিয়েছে ওমান।

তবে কোনো চুক্তির ফলেই হরমুজ প্রণালিকে ‘সহসাই’ খুলে দেওয়া হবে না বলে সতর্ক করেছে তেহরান।

ইরান এবং ওমান, উভয় দেশের পক্ষ থেকেই শনিবার জানানো হয়েছে যে, জলপথটি নিয়ে একটি চুক্তির ব্যাপারে তাদের মধ্যে আলোচনা এগোচ্ছে।

আলোচনাটি ‘চূড়ান্ত পর্যায়ে রয়েছে’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যদিও কবে নাগাদ চুক্তিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আবার চুক্তি হলেই যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, বিষয়টি এমন নয় বলে জানিয়েছে দিয়েছে তেহরান। জলপথটি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অন্যান্য আরও ‘বেশকিছু শর্তের ওপর নির্ভরশীল’ বলে মন্তব্য করেছেন মি. আরাঘচি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *