শেখ হাসিনাকে চিত্রিত করা একটি গ্রাফিতির পাশ দিয়ে যানবাহন চলাচল করছে

ছবির উৎস, Getty Images

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া সত্ত্বেও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন।

২০২৪ সালে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার অনুপস্থিতিতে যে বিচার অনুষ্ঠিত হয়েছে, সেখানে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে বুধবার দিল্লির জনাকীর্ণ প্রেস ক্লাবে প্রচারিত এক অডিও বার্তায় হাসিনা বলেছেন, তাকে নিজ দেশে “ফিরতেই হবে”, তবে তিনি এখনই তার সুনির্দিষ্ট পরিকল্পনা বা তারিখ ঘোষণা করবেন না।

এদিকে, তার অনুপস্থিতিতে তার দল আওয়ামী লীগ বিক্ষিপ্ত হয়ে পড়েছে এবং ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গত বছর বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ভারতীয় কর্মকর্তাদের ওপর তাকে প্রত্যর্পণের চাপ বাড়ছে।

দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে গতকাল সাংবাদিকদের সঙ্গে হাসিনার ভার্চুয়াল বৈঠকটি ছিল ১৫ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *