অনেক মানুষের ভিড়ের মধ্যে 'সে নো টুে কোটা' লিখা একটি পোস্টার দুই হাতে ওপরে ধরে রেখেছেন একজন। পাশে দুই জনের হাতে বাংলাদেশের পতাকা। ভিড়ের মধ্যে অনেকের মাথায়ও পতাকা বাঁধা। লোকজনের পেছনে লাল-সবুজ রংয়ের দুটি বাস।

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ২০২৪ সালে সরকারি চাকরিকে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল যে আন্দোলন সেটিই পরে সরকারপতনের আন্দোলনে রূপ নেয়

সরকারি চাকরিতে ‘কোটা সংস্কার’ এর একটি দাবিকে ঘিরে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, সেটি দুই মাস পর দেশটির জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করে; ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা একটি সরকারের পতন হয় এবং রাজনীতির নানা হিসাব-নিকাশ পাল্টে যায়।

তবে চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এর আগেও। ২০১৮ সালে আন্দোলনের মুখে সরকার একেবারেই বাতিল করে দিয়েছিল কোটা পদ্ধতি। এ সংক্রান্ত পরিপত্রও জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এরইমধ্যে সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা একটি রিটের পর, ২০২৪ সালের পাঁচই জুন হাইকোর্টের রায়ে আবারো চাকরিতে ফিরে আসে কোটা পদ্ধতি।

সেসময় কোটা পুনর্বহাল নয়, বরং যৌক্তিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে চব্বিশের নয়ই জুন আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *