সাগরপথে আসা অভিবাসীদের ঢল নামে স্পেনের সেউতায়

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, সাগরপথে আসা অভিবাসীদের ঢল নামে স্পেনের সেউতায়

মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী গত সপ্তাহে স্পেনের সেউতায় অনুপ্রবেশের পর সীমান্ত নিরাপত্তা নিয়ে চিন্তিত ইউরোপের দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি জরুরি বৈঠক করবেন।

স্পেনের হিসাব অনুযায়ী, অনুপ্রবেশকারীদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার ৫০০ অভিবাসী এখন মরক্কোয় ফিরে গেছেন। যদিও প্রাথমিকভাবে এই সংখ্যা ৫০ হাজার হতে পারে বলে ধারণা করা হয়েছিল।

এছাড়া, স্পেন সীমান্তের অংশে ৭২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এছাড়া মরক্কো সীমান্তে ১১ জন নিহত হয়েছেন।

সেউতার এই ঘটনা ইইউ’র ২৭টি সদস্য দেশের মধ্যে অনেকের সম্পর্কেই টানাপোড়েন তৈরি করেছে।

সীমান্ত নিরাপত্তার বিষয়ে ‘সম্মিলিত পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে লেখা এক চিঠিতে এই সংকট মোকাবিলায় তার ‘দ্রুত পদক্ষেপের’ প্রশংসা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *