জইশ জঙ্গির পর এবার কি বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট কলকাতার ব্যবসায়ীও? সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের এক ব্যবসায়ীকে ফোন করল লরেন্স বিষ্ণোই গ্যাং। ভয়েস মেসেজও পাঠানো হয় বলে অভিযোগ। ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। অভিযোগের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তবে এই নিয়ে তিনি কিছু জানেন না বলে এদিন মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। 

ভবানীপুরের শরৎ বোস রোডে একটি কমপ্লেক্সে থাকেন ওই ব্যবসায়ী। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গত ৩০ জুন তাঁর কাছে প্রথম ফোন আসে। আন্তর্জাতিক একটি অচেনা নম্বর থেকে ওই ফোন পান তিনি।ভবানীপুরের ওই ব্যবসায়ীর দাবি, নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের সদস্য জানিয়ে ৫ কোটি টাকা তোলা চেয়ে একমাসের বেশি সময় ধরে তাঁকে ফোন করা হচ্ছে এবং ভয়েস মেসেজ পাঠানো হচ্ছে। টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *