হাওরে হাউসবোট
ছবির ক্যাপশান, নিষেধাজ্ঞা থাকলেও পর্যটকরা টাঙ্গুয়ার হাওরে একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত যেতে পারবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে একাংশে হাউসবোটসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

ইঞ্জিনচালিত নৌকাগুলোর অনিয়ন্ত্রিত চলাচল এবং পর্যটকদের ফেলা দেওয়া ময়লা-আবর্জনা হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করায় অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

“তবে এর মানে এই নয় যে, কেউই এখন হাওরে বেড়াতে আসতে পারবেন না। বরং হাওরের যে অংশটুকু প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে পরিচিত, শুধু সেখানেই পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে,” বিবিসি বাংলাকে বলছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান।

এর আগে, গত বছরের জুন মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু পর্যটকবাহী অনেক নৌকা অমান্য করছিল।

এ অবস্থায় গত নভেম্বরে ‘টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ জারি করে সরকার। সেটির আলোকেই এবার নতুন করে নির্দেশনা জারি করে সেটি কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *