বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার সময় বদরুদ্দোজা চৌধুরী
ছবির ক্যাপশান, বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার সময় বদরুদ্দোজা চৌধুরী

Published

পড়ার সময়: ৮ মিনিট

সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রয়াত নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ২০০১ সালে সরকার গঠনের পর তাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু সাত মাসের মধ্যেই তাকে বিদায় নিতে হয়েছিল। বিএনপির সংসদ সদস্যরাই তাঁর বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছিলেন। কী ঘটেছিল সে সময়?

২০০২ সালের ২০শে জুন।

সেদিন খবরের কাগজ দেখে পাঠকদের অনেকেই চমকে উঠেছিলেন। আচমকা আসা ওই খবরটির জন্য অনেকেই হয়তো একেবারেই প্রস্তুত ছিলেন না।

বিভিন্ন খবরের কাগজে বড় বড় হরফে – কোথাও লাল কালি দিয়ে – শিরোনাম হয়েছে যে রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর উপর আস্থা নেই খোদ তাঁর দল বিএনপির সংসদ সদস্যদের।

ঘটনা শুধু তাই নয়, বিএনপির সংসদীয় দলের যে বৈঠক আগের দিন থেকে শুরু হয়েছিল, সেই বৈঠকে অনেক সংসদ সদস্য দাবী তোলেন যে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *