ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (ডানে) বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করে আসছেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন (বাঁয়ে)।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (ডানে) বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করে আসছেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন (বাঁয়ে)

হঠাৎ করেই এমন এক ঘোষণা আসে, যা ইউরোপীয় ফুটবল অঙ্গনে তুমুল আলোড়ন তুলেছে। ঘোষণাটি এসেছে বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ব্রিটিশ সময় বিকেল ৪টায়।

প্রভাবের দিক থেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার এর চেয়ে বড় পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না।

ঘোষণায় উয়েফা জানায়, “উয়েফা এবং এর সদস্যভুক্ত জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।”

মাত্র কয়েকটি শব্দ। কিন্তু সেই কয়েকটি শব্দই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনার প্রতি উয়েফার চূড়ান্ত বার্তা পৌঁছে দেয়।

মূলত, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য গঠিত একটি সহযোগী প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছিলেন ফিফা সভাপতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *