পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে প্রথম রায় দিয়েছিল ২০২৫ সালের নভেম্বরে
ছবির ক্যাপশান, পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে প্রথম রায় দিয়েছিল ২০২৫ সালের নভেম্বরে

Published

পড়ার সময়: ৭ মিনিট

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

সংস্থাটি বলছে, তাদের অনুসন্ধানে এটি দেখা গেছে যে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিচারকরা তদন্ত কর্মকর্তাদের নথিভুক্ত করা এমন সাক্ষ্য বিবৃতির ওপর নির্ভর করছেন, যেগুলোর একাধিক বিবৃতিতে একই অনুচ্ছেদ পাওয়া গেছে।

এতে এসব সাক্ষ্য বিবৃতির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচের মন্তব্য সঠিক ও তথ্যভিত্তিক নয়, বরং কিছু আসামির দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের রিপোর্ট তারা দিয়ে থাকতে পারে।

“কারও প্রতি সহানুভূতির ভিত্তিতে এ ধরনের রিপোর্ট দেওয়া হলে তা হবে দু:খজনক। বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এ ধরনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *