ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইয়ন শপিং সেন্টারে এখনও আটকে আছেন অনেকে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইয়ন শপিং সেন্টারে এখনও আটকে আছেন অনেকে

Published

পড়ার সময়: ৪ মিনিট

জাপানের কুমামোতো প্রশাসনিক অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমামোতোর প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে ভূমিকম্প আঘাত হানার পর থেকে রাতভর অভিযান চালিয়ে ৯ হাজার ৮৭২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রায় ৩৬ হাজার ৭০০ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলেও জানানো হয়।

এদিকে জাপান রেলওয়ে জানিয়েছে, কিয়ুশু দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে সেখানকার ট্রেন চলাচল স্থগিত রয়েছে।

বুলেট ট্রেনে থাকা সাতজন যাত্রী ভূমিকম্পে আহত হয়েছেন বলেও জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *