আন্দোলন করে আলোচনায় এসেছে সামাজিক মাধ্যমে তৈরি ককরোচ জনতা পার্টি।

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, ভারতীয় রাজনীতিতে গত এক মাস ধরে শিরোনামে থাকা সিজেপি কি আলোচনার কেন্দ্রবিন্দু থেকে হারিয়ে যাবে?

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রতিবাদ শেষ করেছে ককরোচ জনতা পার্টি। এখন দিল্লির যন্তর মন্তরের ছবি আর পাঁচটা সাধারণ দিনের মতোই স্বাভাবিক হয়ে এসেছে।

নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল বা এনডিএমসি কর্মীরা যন্তর মন্তরে গত এক মাস ধরে চলা বিক্ষোভের প্রতিটি চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছেন।

একদিকে যেমন দেওয়ালের ওপর লেখা স্লোগানগুলো মুছে ফেলা হচ্ছে, অন্যদিকে এখানকার রাস্তাঘাটও পরিষ্কার করা হয়েছে।

সিজেপি প্রধান অভিজিৎ দীপকে এবং তার সমর্থকেরা আগেই যন্তর মন্তর ছেড়ে চলে গেছেন। অভিজিৎ দীপকে জানিয়েছেন যে তিনি শীঘ্রই তাদের ভবিষ্যৎ কৌশল ঘোষণা করবেন।

এখন প্রশ্ন, ককরোচ জনতা পার্টি বা সিজেপির যে লক্ষ্য ছিল তা কি পূরণ হয়েছে? এক মাস ধরে ভারতীয় রাজনীতির শিরোনামে থাকা সিজেপি আলোচনার কেন্দ্রবিন্দু থেকে হারিয়ে যাবে, নাকি তাদের কোনও ভবিষ্যৎ আছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *