গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোর সামনে কদিন ধরেই যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোর সামনে কদিন ধরেই যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে

“বেশিরভাগ পাম্পেই গ্যাসের প্রেশার নাই। যেটায় একটু আছে সেখানে লম্বা লাইন, ১০ থেকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে থাকা লাগে। অনেক এলাকার পাম্পে তো গ্যাস নাই বলে বন্ধই করে রাখছে।”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার নতুন বাজার এলাকার বাসিন্দা, প্রাইভেটকার চালক মোহাম্মদ জালাল উদ্দিন। সপ্তাহজুড়ে গ্যাস স্টেশনগুলোতে চরম ভোগান্তির কারণে আপাতত গাড়ি বের করাই বন্ধ রেখেছেন বলে জানান তিনি।

গ্যাস সংকটে চরম দুর্ভোগ বাসাবাড়িতেও। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ফজলে রাব্বি সৌরভ জানান, গ্যাস না থাকায় সপ্তাহজুড়ে রেস্টুরেন্টের খাবারই তার ভরসা।

“চারজন ব্যাচেলর বাসায় থাকি, রান্না করার জন্য লোক রাখা আছে। সারাদিন গ্যাস থাকে না, রাত ১২টার পর একটু আসে, তাও প্রেশার থাকে না। ওই সময় আবার রান্নার লোক আসতে পারবে না। চরম ভোগান্তিতে আছি, রেস্টুরেন্টই ভরসা,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

দুর্ভোগ চরমে ঢাকার মিরপুর ৬০ ফিট সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা সুকন্যা আমীরের। ধারাবাহিক গ্যাস সংকটের কারণে রান্নার জন্য বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *