দুদক বলছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাট থেকে আটটি ঘড়ির বক্স পাওয়া গেছে। এর মধ্যে চারটি রোলেক্স ব্রান্ডের ঘড়ি।

ছবির উৎস, ACC

ছবির ক্যাপশান, দুদক বলছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাট থেকে আটটি ঘড়ির বক্স পাওয়া গেছে। এর মধ্যে চারটি রোলেক্স ব্রান্ডের ঘড়ি।

Published

পড়ার সময়: ৫ মিনিট

আশির দশকের মাঝামাঝি আন্দোলনের মুখে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস নির্বাসনে যাওয়ার পর বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছিলেন তার স্ত্রী ইমেলদা মার্কোস।

বিশেষ করে তার প্রাসাদে পাওয়া প্রায় তিন হাজার জোড়া জুতো বৈশ্বিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল। পরে ২০০১ সালে তার প্রায় সাতশ জোড়া জুতো প্রদর্শনের জন্য মারিকিনা সু মিউজিয়ামে রাখা হয়।

বাংলাদেশেও নব্বইয়ে সামরিক স্বৈরশাসনের পতনের পর তখনকার ফার্স্টলেডি রওশন এরশাদের বিরুদ্ধেও দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল।

বাংলাদেশে সরকার পরিবর্তন হলে আগের সরকারের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা অনেকটাই নিয়মিত ঘটনা।

সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের বহু মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *