জল ও ভেজা কাপড় দিয়ে কাঁদানে গ্যাসের সেল নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন দুই আন্দোলনকারী

ছবির উৎস, Ajay Aggarwal/Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, জল ও ভেজা কাপড় দিয়ে কাঁদানে গ্যাসের সেল নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন দুই আন্দোলনকারী

ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযান ঘিরে দিনভর উত্তপ্ত রইল দিল্লির প্রাণকেন্দ্র। চলল টিয়ার গ্যাস, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ালেন আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ককরোচ জনতা পার্টি ২০শে জুলাই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল। এই ডাকে সাড়া দিয়ে রোববার ১৯শে জুলাই রাত থেকেই অভিযানের জন্য জড়ো হতে শুরু করেছিলেন ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আন্দোলনকারীরা।

সোমবার, ২০শে জুলাই থেকে ভারতের সংসদে শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন। এই দিনটিকেই তাদের বার্তা দেওয়ার জন্য বেছে নিয়েছিল অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি।

সম্প্রতি ভারতের চিকিৎসাক্ষেত্রে ভর্তির পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সারা দেশ থেকে ২১ জন ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর মিলেছে। এর দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে, এই দাবিতেই আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি।

ভারতের সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংসদ ভবনের দিকে এগোতে শুরু করেন আন্দোলনকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *