পত্রিকা

Published

পড়ার সময়: ৭ মিনিট

সম্প্রতি পুলিশের একাধিক বিশেষ ইউনিট থেকে জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। এতে ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া মিথ্যা হত্যা মামলাগুলোর তদন্তে এবার উল্টো বাদীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তে একের পর এক মামলায় মিথ্যা তথ্য, ভুয়া অভিযোগ, জীবিত ব্যক্তিকে নিহত দেখানো, এমনকি মৃত ব্যক্তিদের আসামি করার প্রমাণ মিলছে। একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করেছে। পুলিশ সদর দপ্তর ও সিআইডি’র কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি মামলায় জীবিত ব্যক্তিকে শহীদ দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে।

এসব ঘটনায় জড়িত বাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন অন্তত ১১০টি মামলা শনাক্ত করা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার প্রমাণ মিলছে, তাদের আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দু’-একটা মামলাও করা হয়েছে। বাকি তথ্য ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। তারা যাচাই করে কঠোর ব্যবস্থা নেবেন।

এদিকে পিবিআই’র তদন্তে পাওনা টাকা আদায়ে মামলা, এমনকি ডিভোর্স দেয়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে ছেলেকে দিয়ে মিথ্যা মামলা করানোর প্রমাণ মিলেছে পিতার বিরুদ্ধে। মোটরসাইকেল দুর্ঘটনায় মামলাকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ঘটনা দেখিয়ে মামলা করার প্রমাণ মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *