রেশন দোকানে সস্তায় ‘ভারত ব্রান্ড’-র চাল ও গম বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ওপেন মার্কেট সেলস স্কিমে কেন্দ্রীয় ভাণ্ডার, এনসিসিএফ, নাফেডের পাশাপাশি ই-কর্মাসে ভারত ব্রান্ডের চাল এবং গম বিক্রি করা হবে।

রেশন দোকানে সস্তায় ‘ভারত ব্রান্ড’-র চাল ও গম বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ওপেন মার্কেট সেলস স্কিমে কেন্দ্রীয় ভাণ্ডার, এনসিসিএফ, নাফেডের পাশাপাশি ই-কর্মাসে ভারত ব্রান্ডের চাল এবং গম বিক্রি করা হবে। এর আগে ভারত ব্রান্ডে আটা বিক্রি হয়েছে। এবার চাল, গম।

রেশন দোকান থেকেও এই সস্তার ভারত ব্রান্ড চাল-গম ‘বিক্রি’র দাবিতে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশিকে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত ব্রান্ড চালের দাম পড়বে কেজি প্রতি ২৪.৮০ টাকা। ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দাম হবে ২৫.৫০ টাকা।

ভারত ব্রান্ডের গম বিক্রি হবে প্রতি কেজি ২৫.৮৫ টাকায়। অন্যদিকে, ওপেন মার্কেট সেলস স্কিমে বেসরকারি সমবায়কে ২৫ শতাংশ ভাঙা আতপ চাল বিক্রি করা হবে ২৮.৯০ টাকা কেজি দরে।

রাজ্য সরকার যদি কিনতে চায়, তাহলে চাল প্রতি কেজি ২৩.২০ থেকে ২৩.৯০ টাকা দরে দেবে কেন্দ্রীয় সরকার। আর গম মিলবে ২৬ টাকা প্রতি কেজি।

২০২৩ সালের নভেম্বরে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে ​​‘ভারত আটা’ (Bharat Atta) প্রকল্প চালু করা হয়। কেন্দ্রীয় ভাণ্ডার (Kendriya Bhandar), এনসিসিএফ (NCCF) এবং নাফেড (NAFED)-এর মতো আধা-সরকারি ও সমবায় সংস্থাগুলোকে আটায় প্রক্রিয়াজাত করে খোলা বাজারে বিতরণের জন্য মোট ২.৫ লক্ষ মেট্রিক টন (LMT) বাফার গমের মজুত প্রতি কেজি ২১.৫০ টাকা দরে ​​বরাদ্দ করা হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *