North 24 Parganas: উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানার তেঘরিয়া পর্বপাড়া এলাকার একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে ১৬ টি তাজা বোমা উদ্ধার করল হাড়োয়া থানার পুলিস। বোমা গুলি নিস্ক্রিয় করলো বোম স্কোয়াড। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায় পুকুর পাড়ে বন জঙ্গলের ভেতরে বেশ কয়েকটা বোমা পড়ে থাকতে দেখে এলাকার এক বাসিন্দা। এর পর খবর দেয় হয় হাড়োয়া থানার পুলিসকে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে হাড়োয়া থানার পুলিস। উদ্ধার করে ১৬ টি তাজা বোমা। এর পর হাড়োয়া থানার পুলিস বোমা নিষ্ক্রিয় করতে খবর দেয় বোম স্কোয়াডে তারা এসে আজ শুক্রবার সন্ধ্যায় একটি ফাঁকা মাঠে বোমা গুলি নিষ্ক্রিয় করে। কারা কি উদ্দেশ্যে এই খানে বোমা গুলি রেখে গেল তার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিস।
Select Live Blog:
Breaking News LIVE Update: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট সুকান্তর! রাজনীতি নিয়ে সরগরম শ্রীরামপুর…
Live Blog Date:
Saturday, October 18, 2025 – 09:00
