প্রতীকী ছবি Image Credit: Indranil Bhoumik/Mint via Getty Images

কলকাতা: শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০ ঘণ্টার মেগা ব্লক। ৫ জুলাই বাতিল ও রুট পরিবর্তন একগুচ্ছ ট্রেনের। শিয়ালদহ ডিভিশনের বরাহনগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেল ওভার ব্রিজের পুরোনো গার্ডার বদলে নতুন গার্ডার বসানোর কাজ হবে। সে কারণেই ৫ জুলাই মেগা ট্রাফিক-পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে। জারি করা হয়েছে বিবৃতি। ওই দিন রাত ১ টা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। অনেক দূরপাল্লার ট্রেনের রুটও বদলে যাচ্ছে। 

বাতিল লোকাল ট্রেনের তালিকা 

শিয়ালদহ – ডানকুনি: ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭ আপ এবং ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮ ডাউন।

শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: ৩১৩১৩, ৩১৩১৯ আপ এবং ৩১৩১৬, ৩১৩২০ ডাউন।

শিয়ালদহ – নৈহাটি: ৩১৪১৫ আপ এবং ৩১৪১৪, ৩১৪১৮ ডাউন।

বিধাননগর রোড – নৈহাটি: ৩১৪৭১ আপ।

শিয়ালদহ – হাবড়া: ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫৪ ডাউন।

নৈহাটি – ব্যান্ডেল: ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৩ আপ এবং ৩৭৫২৮, ৩৭৫৩২, ৩৭৫৩৪ ডাউন।

এছাড়াও বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের রুটও পরিবর্তন হচ্ছে। যে সময় কাজ চলবে তখন রেল ব্রিজের তলা দিয়ে সমস্ত রকম যান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। স্থানীয় প্রশাসন যান চলাচলের ক্ষেত্রে বিকল্প রুটের কথা বলছে। শিয়ালদহের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা বলেছেন, রেলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই গার্ডার প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। যাত্রীদের ভোগান্তি যাতে কিছুটা কম হয় সে কারণে কাজের জন্য রবিবার ছুটির দিনটি বেছে নেওয়া হয়েছে। কারণ ছুটির দিনে অফিস যাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *