সিকিমের এক দেয়ালে গ্রাফিতি

ছবির উৎস, Courtesy of ARTCON

ছবির ক্যাপশান, ভারতের সিকিমের গ্যাংটক-রংপো রোডের এক দেয়ালে ৩০শে জুন এ গ্রাফিতি দেখা গেছে

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে, দেয়ালে দেয়ালে রহস্যময় শিল্পীর আঁকা ‘হবেকি?’ সিরিজের সর্বশেষ গ্রাফিতি দেখা গেছে ভারতের সিকিমে।

জুন মাসের শেষ দিনটিতে সিকিমের গ্যাংটক-রংপো রোডের মাঝিতার নালা ব্রিজের একটি দেয়ালে আঁকা হয়েছে সেটি।

কনক্রিটের দেয়ালে স্প্রে পেইন্ট এবং স্টেনসিল দিয়ে আঁকা গ্রাফিতিটি দৈর্ঘ্যে প্রায় কুড়ি ফুট, আর চিত্রকর্মের শেষ প্রান্তে শিল্পীর সিগনেচার ট্যাগ ‘হবেকি?’ রয়েছে।

গ্রাফিতিতে দেখা যাচ্ছে, এলোমেলো দীর্ঘ চুলে, জুতা পায়ে একটি হ্যামক বা ঝুলন্ত বিছানায় শুয়ে আছেন সুবোধ।

হ্যামকটির উভয় প্রান্তই কাঁটাতারের সাথে বেঁধে ঝুলানো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *