মরোক্কো দলের ফুটবলাররা মাঠে দৌড়ে নেদারল্যান্ডের বিরুদ্ধে বিজয় উদযাপন করছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আটলাসের সিংহ নামে পরিচিত মরক্কো দলটি দারুণ পরিকল্পনা করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরক্কান বংশোদ্ভুতদের নিয়ে দল সাজিয়েছে

বিশ্বকাপ ফুটবলে মরক্কোর বিস্ময়কর যাত্রা চলছেই। শক্তিশালী ইউরোপীয় দলগুলোকে হারানোর ধারাবাহিকতাও অক্ষুণ্ণ রাখলো আফ্রিকার এই দেশটি।

গত আসরেও মাগরেবের এই দেশটি হারিয়েছিলো স্পেন, পর্তুগাল এবং বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে।

২০২২ সালের আসরে সেমিফাইনাল পর্য্ত গিয়েছিল তারা। এবারের আসরেও দ্বিতীয় রাউন্ডের নক আউট ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে দেশটি।

২০২৬ বিশ্বকাপ আসরে প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে যাত্রা শুরু করে ফিফা র‍্যাংকিং এ ছয় নম্বরে থাকা দলটি। সেই খেলাটি ১-১ গোলে ড্র হলেও মরক্কো জেতার মতোই খেলেছিলো এবং ব্রাজিলের বিরুদ্ধে মধ্যমাঠের নিয়ন্ত্রণ করে।

এর পরের খেলায় ইউরোপের দল স্কটল্যান্ডকে নিয়ন্ত্রিত ফুটবল খেলে ১-০ গোলে হারায় এবং গ্রুপের শেষ ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে ব্রাজিলের সমান পয়েন্ট পেলেও গোল ব্যাবধানে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্যায় শেষ করে। নেদারল্যান্ডের সাথে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে সুফিয়ান রহিমি সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচটা হয়তো টাইব্রেকারেই গড়াতো না। তবে, সেখানে ৩-২ এ জেতে মরক্কো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *