১১ বছর বয়েসি মোইসেসকে কয়েকদিন ধ্বংসস্তুপে আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে

ছবির উৎস, ungrd_oficial

ছবির ক্যাপশান, ১১ বছর বয়েসি মোইসেসকে কয়েকদিন ধ্বংসস্তুপে আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে

Published

পড়ার সময়: ৫ মিনিট

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প হানার কয়েকদিন পরেও ধ্বংসস্তূপ থেকে ‘অলৌকিক উদ্ধারের’ আরও ঘটনা সামনে এসেছে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, সাপ্তাহিক ছুটির দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছিল এগার বছর বয়সী দুটি ছেলে, যাদের রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথকভাবে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়।

তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় আরও জীবিত মানুষকে উদ্ধার করার আশা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে।

সাহায্য সংস্থাগুলোর মতে, কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনদের খোঁজ পাওয়ার আশায় টানা পঞ্চম রাত পার করেছেন।

রোববার পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন। রদ্রিগেজ এই ঘটনাকে ভেনেজুয়েলার ইতিহাসের “সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ” বলে উল্লেখ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *