বৃষ্টিতে পাহাড়ি পথ যে নরকের রাস্তা হয়ে ওঠে তা বলা বাহুল্য। তার মধ্যে যদি আচমকা ভূমিধস নামে তাহলে তো কথাই নেই। এমন অবস্থাকে সাক্ষাৎ মৃত্যুপুরী বলাই যায়। গত ২৮ জুন থেকে চলা ভারী বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলায় পাহাড়ে বিশাল এক ভূমিধস নামে। যার মধ্যে পড়েন এক বাইকচালক। মাটি-পাথরের নিচে তলিয়ে যেতে যেতেও অলৌকিক ভাবে বেঁচে যান তিনি। হাড়হিম করা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ভয় জাগানো ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ক্যাং_থাঙ্গ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের ঢালে সরু ও কর্দমাক্ত রাস্তা বাইকে চড়ে পার হওয়ার চেষ্টা করছেন এক বাইকচালক। খানিকটা এগিয়েও গিয়েছিলেন তিনি। আচমকা শুরু হয় ভূমিধস। পায়ের নিচের মাটি সরতে থাকে। দেখা যায়, পাহাড়ে ঢাল বেয়ে নেমে আসছে পাথর ও মাটির চাঁই। আরোহী ও তাঁর বাইকটিকে সঙ্গে টেনে নিয়ে পাথর-মাটির স্রোত। ভূমিধসটি পাহাড়ের গা বেয়ে গড়িয়ে নিচের সিজি নদীতে গিয়ে পড়ে। চোখের সামনে ভয়ংকর কাণ্ড দেখে আর্তনাদ করে ওঠেন অনেকে। যদিও আশ্চর্যভাবে বাইকচালক বেঁচে যান। অন্তত সংবাদমাধ্যম তেমনটাই দাবী করেছে।

আরও পড়ুন:

এক্স হ্যান্ডেলে পোস্ট করা মাত্র ভাইরাল হয়েছে এই ভিডিওটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রকৃতির রুদ্ররূপ দেখে আতঙ্কে শিউরে উঠেছেন নেটাগরিকদের একাংশ। অনেকেই মন্তব্য করেছেন, এমন পরিস্থিতি থেকে বেঁচে ফেরা আসলে দ্বিতীয় জন্ম! এই জন্যই বলে রাখে হরি, মারে কে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *