ধৃত তৃণমূল নেতা স্বপন পাত্রImage Credit: TV9 Bangla

জাঙ্গিপাড়া: রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গ্রেফতার হচ্ছেন একের পর এক নেতা। এবার হুগলিতে প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। সমবায় সমিতির প্রায় দুই কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে উঠেছে ওই নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ জাঙ্গিপাড়ার তৃণমূল নেতা তথা রসিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্র। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ।

জাঙ্গিপাড়ার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন স্বপন পাত্র। জাঙ্গিপাড়ার রসিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমবায় সমিতির ম্যানেজার থাকাকালীন প্রায় ২ কোটি টাকার বেশি আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্যক্তি দেখে সুদের হার নির্ণয় করতেন এই তৃণমূল নেতা। এমনকি প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে কোনও কাগজপত্র ছাড়াই লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ আছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

এদিন পুলিশ স্বপন পাত্রকে গ্রেফতার করার পর স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। স্বপন পাত্রকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেন। গ্রেফতার করার পর পুলিশ দ্রুত ওই তৃণমূল নেতাকে নিয়ে চলে যায়। গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ধৃত তৃণমূল নেতাদের উদ্দেশে ডিম ছুড়তে দেখা গিয়েছে বিক্ষিপ্ত জনতাকে। এদিন উত্তেজিত জনতা ‘চোর চোর’ স্লোগান দিলেও ধৃত নেতার উপর ডিম-হামলা করেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃত তৃণমূল নেতা বিভিন্ন দুর্নীতিতেও অভিযুক্ত। স্বপন পাত্রের গ্রেফতারি নিয়ে প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিসের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *