গত ২৫শে জুন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ২৮শে জুন থেকে ভিসা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ছবির উৎস, facebook.com/IndiaInBangladesh

ছবির ক্যাপশান, গত ২৫শে জুন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ২৮শে জুন থেকে ভিসা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ রোববার থেকে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরু করেছে, যার ফলে প্রায় দুই বছর পর বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করা শুরু হল।

দেশটি এতদিন সীমিত আকারে মেডিকেল ভিসা দিয়ে আসলেও স্বাভাবিক ভিসা কার্যক্রম বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আবেদন নেওয়া বন্ধ ছিল।

ফলে ভ্রমণ ছাড়াও তৃতীয় কিছু দেশের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও বাংলাদেশিরা সমস্যার মুখে পড়েছিলেন।

বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগে থেকেই ভারত সরকার বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল।

কিন্তু সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *