ঠেলাগাড়িতে করে কাঁঠাল নিয়ে যাওয়া হচ্ছে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, দক্ষিণ এশিয়ার অনেক দেশ কাঁঠাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করা হয়

Published

পড়ার সময়: ৬ মিনিট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য রপ্তানি করা চীন বাংলাদেশ থেকে কাঁঠাল নেওয়ার ব্যাপারে আগ্রহী, এই বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে।

তবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীনের আগ্রহ অবশ্য নতুন নয়।

২০২৫ সালের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কাঁচা আম আমদানি শুরু করেছিল তখনই কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানির আগ্রহের কথাও জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, যা বাংলাদেশের বিভিন্ন পণ্য চীনে রপ্তানির বিষয়ে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *