ভিনিসিয়াস জুনিয়র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্কটিশদের বিপক্ষে প্রথম গোলের পর ভিনিসিয়াস জুনিয়রের উচ্ছ্বাস

মায়ামি স্টেডিয়ামে গতরাতে শেষ হাসি ব্রাজিলই হেসেছে। তবে, নিজেদের জয়ের পাশাপাশি পুরো ম্যাচ জুড়ে স্কটিশ সমর্থকদের উল্লাস আর হর্ষধ্বনির বিষয়টি ছিল চোখে পড়ার মত।

আর তা উঠে এসেছে ব্রাজিলের সর্বাধিক বিক্রিত সংবাদপত্র ‘ও গ্লোবো’র আজ সকালের সংস্করণেও – যেখানে টার্টান আর্মি নামে পরিচিত স্কটিশদের ধন্যবাদ আর শুভকামনা জানানো হয়েছে।

স্কটল্যান্ডের সমর্থকেরা মায়ামিতে তাদের দলকে চাঙ্গা করার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফর্কলিফ্ট, মানে যান্ত্রিক সিড়িওয়ালা ট্রাকও স্কটল্যান্ডকে আসলে টেনে তুলতে পারত না – বিশেষ করে ম্যাচের শুরুতে তারা যেভাবে রক্ষণভাগ সামলেছিল।

যতক্ষণে তারা গাঁ ঝাড়া দিয়ে উঠে ব্রাজিলের গোলরক্ষক আলিসনের জালে পাঁচটি বল পাঠিয়েছে, ততক্ষণে স্কটল্যান্ড ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে।

‘ও গ্লোবো’র শিরোনাম ছিল, “মাঠে প্রতিযোগিতামূলক মনোভাবের অভাব থাকলেও, স্কটল্যান্ড তাদের সমর্থকদের নিয়ে এক দারুণ প্রদর্শনী দেখিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *