Bosnia and Herzegovina vs Qatar: ফুটবল বিশ্বকাপে বুধবার রাতে, সিয়াটেল স্টেডিয়ামে মুখোমুখি হয় বসনিয়া-হার্জেগোভিনা বনাম কাতার (Bosnia and Herzegovina vs Qatar)। সেই ম্যাচেই ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল বসনিয়া (Bosnia and Herzegovina vs Qatar live score)।

Bosnia and Herzegovina vs Qatar: ফুটবল বিশ্বকাপে বুধবার রাতে, সিয়াটেল স্টেডিয়ামে মুখোমুখি হয় বসনিয়া-হার্জেগোভিনা বনাম কাতার (Bosnia and Herzegovina vs Qatar)। সেই ম্যাচেই ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল বসনিয়া (Bosnia and Herzegovina vs Qatar live score)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই ম্যাচে শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে বসনিয়া-হার্জেগোভিনা। খেলার ২ মিনিটেই, ইভান সুঞ্জিচের অ্যাসিস্ট থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে এরমেদিন দেমিরোভিচের নেওয়া বাঁ পায়ের শটটি রুখে দেন কাতার গোলকিপার মাহমুদ আবুনাদা। এরপরেই আব্র অ্যাটাক। এবার বক্সের বাইরে থেকে বসনিয়া ফরোয়ার্ড ইভান সুঞ্জিচের বাঁ পায়ের শটটি রুখে দেন কাতার গোলকিপার মাহমুদ আবুনাদা। এই আক্রমণটির ক্ষেত্রে কেরিম আলাজবেগোভিচ।

কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিল বসনিয়া-হার্জেগোভিনা

লাগাতার আক্রমণ তুলে আনতে শুরু করে বসনিয়া। ম্যাচের ১৬ মিনিটে, সুযোগ নষ্ট করেন ইভান বেসিক। তারপরের মুহূর্তেই তাঁর একটি শট ব্লক হয়। বসনিয়ার আক্রমণে কার্যত, কাতার ডিফেন্স দিশেহারা হয়ে যায়। খেলার প্রথম গোলটি আসে ২৯ মিনিটে। ইভান বেসিকের অ্যাসিস্ট থেকে গোল করে যান কেরিম আলাজবেগোভিচ। পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের দুরন্ত শটে টপ রাইট কর্নার দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। 

তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৩২ মিনিটে, নিকোলা কাটিচের শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়। এরপর ৩৪ মিনিটে, আত্মঘাতী গোল করে বসেন সুলতান আল ব্রেকে। ফলে, বসনিয়া আরএ গিয়ে যায়। 

ম্যাচের ৩৭ মিনিটে, এডিন ডিজেকোর শট বারপোস্টে লাগে। কিন্তু ৪২ মিনিটে আবারও গোল। তবে এক্ষেত্রে খেলায় ফেরৎ আসে কাতার। এডমিলসন জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন হাসান আল-হাইদোস। তারপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়েই। 

তবে নক-আউটে যাওয়া নির্ভর করছে বাকি গ্রুপের উপর

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন আসে দুই দলের প্রথম একাদশে। কাতার দলে জসেম গাবেরের জায়গায় মাঠে আসেন আবদুল আজিজ হাতেম। অন্যদিকে, বসনিয়ার হয়ে বেঞ্জামিন তাহিরোভিচ আসেন ইভান সুঞ্জিকের জায়গায় এবং আরজান মালিকের পরিবর্তে মাঠে আসেন আমার মেমিক। খেলার ৫৬ মিনিটে, সুযোগ নষ্ট কাতারের। মিস করেন আকরাম আফিফ। 

YouTube video player

৬৪ মিনিটে, বসনিয়া ফলে বদল আসে। চোটের জন্য মাঠ ছাড়েন নিকোলা কাটিচ। তাঁর জায়গায় আসেন ডেনিস হাদজিকাডুনিচ। এছাড়াও এডিন ডিজেকোর পরিবর্তে মাঠে নামেন এরমিন মাহমিচ। আর নেমেই গোল করলেন তিনি। কার্যত, সুপার সাব। ম্যাচের ৮০ মিনিটে, ডান পায়ের শটে গোল করে যান তিনি। এরপর কাতার বেশ কয়েকটি আক্রমণ তুলে আনলেও কোনও গোল আসেনি। 

YouTube video player

শেষপর্যন্ত, ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় বসনিয়া-হার্জেগোভিনা।তবে নক-আউটে যাওয়া নির্ভর করছে বাকি গ্রুপের উপর। কিন্তু যেহেতু তাদের সংগ্রহে ৪ পয়েন্ট, তাই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, তিন ম্যাচ খেলে সুইজারল্যান্ডের পয়েন্ট ৭। গ্রুপ টপার হয়ে তারা রাউন্ড অফ ৩২ -তে পৌঁছে গেছে। এরপর কানাডা আছে দ্বিতীয় স্থানে। তাদের তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট। কিন্তু তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট বসনিয়া-হার্জেগোভিনার দখলেও। কারণ, তারা আবার একইদিনে কাতারকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে কানাডা। তাই কানাডা পরের রাউন্ডে গেছে।

YouTube video player

কিন্তু এবার ১২টি দল থেকে দুটি করে দল রাউন্ড অফ ৩২ -তে যাওয়ার পর, আরও আটটি দল যাবে। নিয়মটা হচ্ছে, ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা আটটি দল যাবে পরের রাউন্ডে। অর্থাৎ, ১২টির মধ্যে আটটি গ্রুপ থেকে আরও একটি করে দল কোয়ালিফাই করবে। কিন্তু সেটা ঠিক হবে সমস্ত গ্রুপের ম্যাচ শেষ হলে। তবে গ্রুপ বি-র ক্ষেত্রে বসনিয়ার পয়েন্ট যেহেতু ৪, তাই তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রবল। সরকারিভাবে গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড এবং কানাডা পৌঁছে গেছে রাউন্ড অফ ৩২-তে।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed