নানা ঘটনায় আলোচনায় এসেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবির উৎস, https://www.facebook.com/ShaheAlamBnp

ছবির ক্যাপশান, সম্প্রতি একাধিক ঘটনায় আলোচনায় এসেছেন বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Published

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশে গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেশ কিছু ঘটনায় সম্প্রতি আলোচনায় এসেছেন।

মূলত নিজের এলাকা বগুড়ায় দুটি উপজেলার তিনটি নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হন মীর শাহে আলম।

আবার ওই বিতর্কের মধ্যেই নিজ এলাকায় স্কুলের নাম প্রতিমন্ত্রীর নামে করতে স্কুল কমিটির প্রস্তাব এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায়ও বিতর্কের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি তার এলাকায় নতুন তিন ইউনিয়নের একটির নাম ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং অপর দুটির নাম ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ করা হলে তীব্র সমালোচনা শুরু হয়, যা শেষ পর্যন্ত জাতীয় সংসদেও তুলে ধরেছেন একজন এমপি।

বিশেষ করে, দুটি ইউনিয়ন তার দুই সন্তানের নামে রেখেছেন এমন অভিযোগ ওঠে। অভিযোগটি তিনি নিজে প্রত্যাখ্যান করলেও বিতর্কের কারণে শেষ পর্যন্ত দুই ইউনিয়নের নাম প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *