আর্জেন্টিনার জাতীয় দল ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আর্জেন্টিনার দল ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জিতেছিল

গত ফিফা বিশ্বকাপে তার দেশের জয়ে অতিপ্রাকৃত কিছুর ভূমিকা ছিল বলে বিশ্বাস করেন ডালিয়া ওয়াকার। “আমি মনে করি জাদুই আর্জেন্টিনাকে জিততে সাহায্য করেছে,” বলেন বুয়েনস আইরেসের ৪১ বছর বয়সী এই নারী।

ডালিয়া ছিলেন স্বঘোষিত ‘জাদুকর’ বা ‘ডাইনি’দের একটি বড় দলের অংশ, যারা লিওনেল মেসি ও আর্জেন্টাইন দলের হয়ে মন্ত্রপাঠ ও নানা আচার পালন করতেন।

এই নারীরা নিজেদের ‘লা ব্রুজিনেতা’ নামে ডাকতেন। ‘ব্রুজা’ শব্দের অর্থ ডাইনি, আর ‘লা স্কালোনেতা’ হলো বর্তমান কোচ লিওনেল স্কালোনির অধীনে দলের ডাকনাম। এই দুই শব্দের সমন্বয়ে নারীরা ওই নাম বেছে নেন।

ডালিয়ার ভাষায়, লা ব্রুজিনেতা নতুন যুগের জাদুবিদ্যা, মোমবাতি, প্রার্থনা ও তাবিজ ব্যবহার করে এসব আচার সম্পন্ন করতো।

তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতেন এবং দলের পারফরম্যান্সের কোন দিকটিতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার তা নিয়ে আলোচনা করতেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *