বিধানসভার বিরোধী দলনেতার ঘরে প্রশিক্ষণ শিবির (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla

কলকাতা: তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে রয়েছেন। গতকাল বিধানসভার অধিবেশনেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। বিধানসভার অন্দরে বসেছিলেন ঋতব্রতদের সঙ্গে। এবার তৃণমূলের ঋতব্রত শিবিরের নতুন বিধায়কদের প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমকে। শুক্রবার বিধানসভার অধিবেশন শেষে বিরোধী দলনেতার নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন ঋতব্রত। সেখানেই প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল ফিরহাদকে।

বিধানসভায় তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত। ঋতব্রত, সন্দীপন সাহাদের ‘নব তৃণমূল ব্লকে’ অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন। বিধানসভার নিয়ম কানুন, বক্তৃতা করার ধরন, দৃষ্টি আকর্ষণ প্রস্তাব কীভাবে আনতে হয়, প্রশ্নোত্তর পর্ব কীভাবে অংশ নিতে হয়, উল্লেখ পর্বে কী কী বিষয় উল্লেখ করা যায়, এই সব-সহ নানা খুঁটিনাটি বিষয় নিয়ে এদিন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বিধানসভায় তাঁর ঘরে এদিন নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। ঘণ্টা দুয়েকের বেশি প্রশিক্ষণ শিবির চলে। পরে ঋতব্রত জানান, নতুন বিধায়কদের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিরহাদ। প্রথমবার বিধায়ক হলেও প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে ঋতব্রতকেও। রাজ্যসভার সাংসদ তাঁর অভিজ্ঞতা রয়েছে।

ফিরহাদ হাকিমের অবস্থান নিয়ে এদিন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “ববিদা রাজনীতিতে অনেক সিনিয়র। তাঁকে নিয়ে কিছু বলব না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনেক স্নেহ করেন। তাঁকে অনেক দায়িত্ব দিয়েছিলেন। এখন বিধানসভায় ঢুকেই ববিদা দেখি বাঁ দিকে চলে যাচ্ছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *