কলকাতা: রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2026) ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড (WBJEEB) জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের র‌্যাঙ্ক কার্ড এবং ফলাফল ডাউনলোড করতে পারবেন। wbjeeb.nic.in এবং wbjeeb.in ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

– বিজ্ঞাপন –

চলতি বছরে রাজ্য জয়েন্ট পরীক্ষায় মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। ২৪ মে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ২৬৭টি কেন্দ্রে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ছিল ২৬৪টি কেন্দ্র, ত্রিপুরায় দু’টি এবং অসমে একটি কেন্দ্র।

উল্লেখ্য, ২৪ মে পরীক্ষা হওয়ার মাত্র ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে জয়েন্ট বোর্ড। রাজ্যে সরকার পরিবর্তনের পর এটিই প্রথম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজার ৬৪৩। তাঁদের মধ্যে ১ লক্ষ ৫০২ জন উত্তীর্ণ হয়েছিলেন। রাজ্যের পরীক্ষার্থীদের পাশের হার ছিল ৯৬.৬৪ শতাংশ।

WBJEE-তে প্রাপ্ত র‌্যাঙ্কের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পান পরীক্ষার্থীরা। ফলে ফলপ্রকাশ ঘিরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

বিজ্ঞাপন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *