সোফায় শুয়ে স্মার্টফোনে সরাসরি ফুটবল ম্যাচ উপভোগ করছেন এক সমর্থক

ছবির উৎস, Getty Images

ঢাকার মোহাম্মদপুরে থাকেন বেসরকারী চাকরিজীবী সুলতান মাহমুদ। এটি তার ছদ্মনাম। ফুটবলভক্ত মি. মাহমুদ বাসায় টিভি রাখেননি সন্তানদের আসক্তির কারণে। বিশ্বকাপ ফুটবল নিয়ে আগ্রহের জায়গা থেকে তিনি বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগেই বাংলাদেশের একটি ওটিটি প্লাটফর্ম এর বিশ্বকাপ প্যাকেজ কিনেন অনলাইনে খেলা দেখার জন্য।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য তিনি তার মোবাইল থেকে ওই প্লাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করেন।

কিন্তু লগইন করার জন্য তার মোবাইলে ও-টিপি বা অনটাইম পাসওয়ার্ড আসছিল না। যে কারণে তিনি কোনভাবেই খেলা দেখতে পারছিলেন না।

একটা পর্যায়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে অনলাইনে খেলা দেখার লিংক খুঁজতে থাকেন। এবং দুইটি লিংক তিনি পেয়েও যান।

মি. মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, “বাসায় যেহেতু ডিসের লাইন ছিল না, অসহায় লাগছিল। তাই বাধ্য হয়ে অনলাইনে লিংক খুঁজতে থাকি এবং অনলাইনে দুইটি লিংক পেয়ে যাই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *