সোমবার হোয়াইটচ্যাপেল এলাকায় হাসনাত আব্দুল্লাহর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল

ছবির উৎস, Nurun Nabi

ছবির ক্যাপশান, সোমবার হোয়াইটচ্যাপেল এলাকায় হাসনাত আব্দুল্লাহর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল

Published

পড়ার সময়: ৫ মিনিট

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লন্ডন সফরে যাওয়ার পর তাকে ঘিরে বেশ কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ওই সফরে অক্সফোর্ড ইউনিয়নের এক অনুষ্ঠানে তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভিপি সাদিক কায়েম, সাবেক গুম কমিশন সদস্য নাবিলা ইদ্রিস এবং বিএনপির সঙ্গে যুক্ত যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আলিয়ার হোসেন যোগ দিয়েছিলেন।

অক্সফোর্ড ইউনিয়নের ওই অনুষ্ঠানের সময় অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটেছে।একই সঙ্গে এই অনুষ্ঠানটি নিয়েও সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে।

অক্সফোর্ড ইউনিয়ন ই-মেইলে বিবিসি বাংলাকে জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহদের নিয়ে যেই অনুষ্ঠানটি হয়েছে সেটি অক্সফোর্ড বাংলা সোসাইটির সহযোগিতায় আয়োজিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সেখানকার কর্মী হিসেবে যারা নিবন্ধিত তারা এই সংগঠনের সদস্য হতে পারেন।

ওদিকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন এমন একটি জমায়েতকে ঘিরে সোমবার বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *