জাহেদ উর রহমান

ছবির উৎস, Screengrab

ছবির ক্যাপশান, জাহেদ উর রহমান

Published

পড়ার সময়: ৫ মিনিট

“আমি অলরেডি বলেছি, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিলো। সরকারের, রাষ্ট্রের পক্ষ থেকে সেটার একটা ইমিডিয়েট রিয়্যাকশন, একটা পদক্ষেপ আমি নিয়েছি। পরবর্তীতে আমরা কী করবো সেটা আমি এখনই বলছি না”।

ভারতের রাজধানী দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসার বিষয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

একটি সম্মেলনে যোগ দিতে রোববার দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে পড়েন জাহেদ উর রহমান।

তিনি প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয় উপদেষ্টা এবং তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান।

দিল্লি বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে বসে থাকতে হয়। যদিও বাংলাদেশ হাইকমিশনসহ নানা পক্ষের তৎপরতায় তাকে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে পর শেষ পর্যন্ত ফিরে আসার সিদ্ধান্ত নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *