লোকসভার স্পিকার ওম বিড়লার (বাঁদিক থেকে দ্বিতীয়) সঙ্গে দেখা করলেন নতুন দল এনসিপিআই-তে যোগ দেওয়া সাবেক তৃণমূল সংসদ সদস্যরা

ছবির উৎস, National Citizens Party of India/Facebook

ছবির ক্যাপশান, লোকসভার স্পিকার ওম বিড়লার (বাঁদিক থেকে দ্বিতীয়) সঙ্গে দেখা করলেন নতুন দল এনসিপিআই-তে যোগ দেওয়া সাবেক তৃণমূল সংসদ সদস্যরা

পশ্চিমবঙ্গের সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ‘বিদ্রোহী’ সংসদ সদস্যরা এমন একটি দলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যে দলটির অস্তিত্বই কেউ জানত না।

এনসিপিআই নামের ওই দলটি যে ভারতের নির্বাচন কমিশনের নথিভুক্ত একটি দল, সেটাও অজানা ছিল। তবে এখন ওই দলটিরই পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সংসদ সদস্য রয়েছেন বলে খাতায় কলমে দাবি করা হয়েছে দলটির ফেসবুক পেজে।

রোববার তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সংসদ সদস্যরা ওই অজানা দলটিতে যোগ দেওয়ার পরেই এনসিপিআই দলটির ফেসবুক পেজ বেশ সক্রিয় হয়ে উঠেছে।

যদিও দলটির নথিভুক্ত সভাপতি বলে যার নাম আছে, সেই শিউলি কুন্ডু নামে এক নারী নিজেই বিবিসি বাংলাকে বলেছেন যে, তিনি কিছুদিন আগে দল থেকে ইস্তফা দিয়েছেন। সেই নারী এবং তার স্বামীর দল ছিল সেটি।

তার নামে নথিভুক্ত হওয়া দলে সদ্য যোগ দেওয়া ‘হাই প্রোফাইল’ তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সংসদ সদস্যদের কারো সঙ্গেই যে মিজ. কুন্ডুর কথা হয় নি, সেটাও তিনি জানিয়েছেন বিবিসিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *