ভারত: ১৭০-৬ (স্মৃতি ৬৮, হরমনপ্রীত ৩৬, রিচা ৩৪, ফাতিমা সানা ২-৩৩, সাদিয়া ইকবাল ২-৪১)

পাকিস্তান: ১০৬ (১৭ ওভার) (মুনিবা আলি ৪১, দীপ্তি শর্মা ৫-১০, শ্রী চরণি ৩-২১)

– বিজ্ঞাপন –

খবর অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচে আবার দেখা গেল পরিচিত ছবি। শুরুতে লড়াই করলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দ হারাল পাকিস্তান। বার্মিংহ্যামে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করল ভারত।

প্রথমে ব্যাট করে ভারত ১৭০ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন স্মৃতি মন্ধানা। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৬ রান করেন। শেষ দিকে মাত্র ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভাল করেছিল। পাওয়ার প্লেতে ৫২ রান তুলে তারা রেকর্ডও গড়ে। তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দীপ্তি শর্মা। তাঁর নিয়ন্ত্রিত বোলিং এবং গুরুত্বপূর্ণ রান আউটে চাপে পড়ে যায় পাকিস্তান। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন দীপ্তি। তাঁকে দারুণ সঙ্গ দেন শ্রী চরণি, যিনি ৩ উইকেট তুলে নেন।

স্পিন আক্রমণের সামনে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে। মুনিবা আলি ৪১ রান করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

বিজ্ঞাপন

তবে জয়ের মধ্যেও ভারতের কিছু উদ্বেগ রয়ে গেল। দুই পেসার অরুন্ধতী রেড্ডি ও ক্রান্তি গৌড় প্রত্যাশা পূরণ করতে পারেননি। পাশাপাশি উইকেটের পিছনে রিচা ঘোষের একাধিক ক্যাচ মিস ও ভুলও নজরে পড়েছে। শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে এমন ভুল ভারতের জন্য সমস্যার কারণ হতে পারে। তবু প্রথম ম্যাচে বড়ো জয় আত্মবিশ্বাস বাড়াবে হরমনপ্রীতদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *