এক বছর বা ১২ মাস বয়স থেকে পাঁচ বছর বা ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হয়

ছবির উৎস, MUNIR UZ ZAMAN VIA GETTY IMAGES

ছবির ক্যাপশান, বছরে দুইবার শিশুদের জাতীয় ভিটামিন – এ প্লাস ক্যাম্পেইন হওয়ার কথা

ক্যাপসুল না থাকায় ১৪ মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

সর্বশেষ এই ক্যাম্পেইন হয়েছিল গত বছরের মার্চ মাসে। নিয়মানুযায়ী, বছরে দুইবার এই কর্মসূচি হওয়ার কথা।

গত বছর মার্চের পর সেপ্টেম্বর এবং এই বছরের মার্চে দুটি ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটে ওই সময়ের পরে আর তা করা হয়নি।

ইউনিসেফের কাছ থেকে ১০ই জুনের মধ্যে এক কোটির বেশি ভিটামিন – এ ক্যাপসুল পাওয়া যাবে বলে গত মাসে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। কিন্তু তা পাওয়া যায়নি।

যদিও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ১০ই জুনের কথা অস্বীকার করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *