যুক্তরাষ্ট্রের দাবি, এই জাহাজটি ইরানের তেল বহন করছিল

ছবির উৎস, US Centcom

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের দাবি, এই জাহাজটি ইরানের তেল বহন করছিল

Published

পড়ার সময়: ৬ মিনিট

যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজ ‘জলবীর’ এর ওপরে তারা হামলা চালিয়েছে। এর আগে, বুধবার অন্য একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলা হয়েছিল, যাতে মৃত্যু হয় তিন ভারতীয় নাবিকের। এ নিয়ে চলতি সপ্তাহে তিনটি জাহাজের ওপরে হামলা চালালো মার্কিন বাহিনী।

বুধবারের হামলায় নিহত ওই ভারতীয় নাবিকের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানান কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

বৃহস্পতিবারের ঘটনা নিয়ে আমেরিকার সেন্ট্রাল কমান্ড, সেন্টকম জানিয়েছে যে ওই জাহাজটি ওমান উপসাগর দিয়ে ইরানের তেল বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং জাহাজটি তাদের গড়ে তোলা অবরোধ ভাঙে।

বৃহস্পতিবার, ১১ই জুন, দিনের আরও আগে ভারত দাবি করেছিল যে ওমান উপকূলে শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকদের বহনকারী তৃতীয় একটি জাহাজের ওপরে হামলা চালানো হয়। জাহাজটিতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলেও জানিয়েছিলো দিল্লি।

দিল্লিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান যে ‘জলবীর’ নামের জাহাজে হামলা হয়েছে, যেটিতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *