দিল্লিতে ৫৭তম বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার

ছবির উৎস, @BSF_India

ছবির ক্যাপশান, দিল্লিতে ৫৭তম বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার

ভারত আর বাংলাদেশের সীমান্তে নানা জায়গায় যখন প্রায় নিয়মিতই ভারত থেকে ‘পুশ-ইন’এর প্রচেষ্টা চলছে, তার মধ্যেই দিল্লিতে বিএসএফ আর বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও এর কোনো সমাধান পাওয়া যায় নি বলেই বিবিসি বাংলা জানতে পেরেছে।

আন্তর্জাতিক সীমান্ত পার করে যখন কাউকে ভারত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়, সেটা ভারতের দিক থেকে ‘পুশ-ব্যাক’ আর বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে সেটাই ‘পুশ-ইন’।

দিল্লিতে আট থেকে ১১ই জুন পর্যন্ত দুই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে যে ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ গুরুত্ব পাবে, তা আঁচ করা গিয়েছিল। কিন্তু সেই সমস্যার যে কোনো সমাধান পাওয়া যায় নি, তা বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছে দুই দেশেরই কূটনৈতিক সূত্রগুলো।

বিশেষজ্ঞদের মতে, বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন বা যৌথ বিবৃতি প্রকাশিত না হওয়া থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে, দুই পক্ষ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।

তেসরা জুন প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছিল, দুই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে একাধিক সীমান্ত-নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *