জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মনকে ঘিরে বিএসএফ ও বিজিবির সদস্যদের মধ্যে কথা কাটাকাটি, উত্তেজনা

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মনকে ঘিরে বিএসএফ ও বিজিবির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা (ফাইল ছবি)

নির্বাক চোখে একবার এই দেশ তো আরেকবার ওই দেশ, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব ব্যক্তিটিই যেন ‘নো-ম্যানস ল্যান্ডের অ্যালোন সোলজার, যে স্থানে থাকে না কারো অধিকার।’

বলছিলাম, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত দিয়ে যেই ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা করেছে, তার কথা।

বিবিসি বাংলা এবং বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমেই বুধবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

রাজনীতি, রাষ্ট্রনীতি, কূটনীতিকে ছাপিয়ে সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির জন্য মানবিকতাবোধ মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে এমন কথাও লিখেছেন অনেকে।

অবশ্য পরে পরিচয় মিলেছে ওই ব্যক্তির, বাংলাদেশের নাগরিক, নাম তার ষষ্ঠী চন্দ্র বর্মন, বয়স ৬৮ বছর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *