নয়া দিল্লি: সোমবারের পর বুধবার ফের বিক্ষুব্ধ সাংসদরা বসলেন বৈঠকে। গত সোমবার সকালে দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের বৈঠক চলছে, ঠিক সেই সময়ই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে একে একে উপস্থিত হয়েছিলেন অনেক সাংসদ। অন্তত ২০ জন ছিলেন সেই তালিকায়। সেই বৈঠকের ঠিক দু দিন পর ফের বৈঠক!

সূত্রের খবর, বুধবার রাতে ফের ভূপেন্দ্র যাদবের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক চলছে বিক্ষুব্ধ সাংসদদের। সেই বৈঠকে আগের ২০ জন ছাড়াও কয়েকজন নতুন মুখের উপস্থিতি রয়েছে বলে সূত্রের খবর। তবে কে কে আছেন, তা জানা যায়নি। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নাম নিয়ে জল্পনা তৈরি হলেও, তিনি উপস্থিত আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

গত সোমবার কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, ২০ জন সাংসদের সই  করা চিঠি স্পিকারের কাছে জমা দিয়েছেন তিনি। আগের দিনের বৈঠকে শর্মিলা ঠাকুর, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসু নিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, অসিত মাল, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, অসিত মালদের উপস্থিতির কথা জানা যায়। পরে সংখ্যাটা বেড়ে ২০ হয়। কাকলি জানান, তাঁরা লোকসভায় এনডিএ-কে সমর্থন করবেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, সদ্য সাংসদ সায়নী ঘোষকে দলীয় পদ দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরই তাঁকে নিয়ে বেড়েছে জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *