মধ্য প্রদেশের গোয়ালিয়র আইটিআইয়ের ইলেকট্রিশিয়ান শাখার দ্বিতীয় বর্ষের পড়ুয়া তেজস্বী দুবে অভিনব প্রযুক্তি ডিজাইন করে তাক লাগিয়ে দিলেন। লাখ লাখ টাকা খরচ করে যে প্রযুক্তি তৈরি করা হয় তাই মাত্র আড়াই থেকে উঠে হাজার টাকা খরচ করে বানিয়েছেন তেজস্বী।

তেজস্বী বানিয়েছেন এমন এক অভিনব ডিজাইনের রোবট যা স্মার্টফোন ব্যবহার করে ও ভয়েজ রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করে অপারেট করা যাবে। রোবটের নাম দেওয়া হয়েছে রোবো ম্যাক্রোঁ। হালকা ওজনের রোবট তৈরি করা হয়েছে কার্ডবোড শিট দিয়ে। রোবটের মাথা তৈরি করা হয়েছে হলিউড সিনেমা WALL-E এর আদলে। রোবটের ডিজাইন ও কোডিং তেজস্বী দুবে নিজেই করেছেন। মাইক্রোকন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটে। ব্লুটুথ নির্ভর কমান্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে রোবটে। এর ফলে ১০ মিটার দূর পর্যন্ত ওয়্যারলেস কন্ট্রোল থাকবে। ডুয়েল কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে ম্যানুয়ালির পাশাপাশি নির্দিষ্ট ওয়েবসাইট ইন্টারফেস মারফত রোবটকে চালনা করা যাবে। রোবট সামনে, পেছনে, ডানদিকে ও বাঁদিকে ঘুরতে পারে। ওয়েবসাইট ইন্টারফেস ব্যবহার করে ভয়েজ কমান্ড দিয়ে রোবটকে নির্দেশ দেওয়া যাবে। আবার রোবটও ভয়েজ রেসপন্স দেবে।

– বিজ্ঞাপন –

এছাড়াও সামনে বিপদ বা বাধা রয়েছে কিনা তা আগেভাগে চিহ্নিত করে সাবধান হয়ে যেতে পারবে রোবট। এতে রয়েছে নজরদারি ও স্ক্যানিং করার সুবিধা। রোবটে থাকবে ওপেন ক্যামেরা সিস্টেম, ইনবিল্ট মাইক্রোফোন ও এআই টুল। রোবট ম্যাক্রোঁ হল গোয়ালিয়র আইটিআইয়ের তৈরি প্রথম রোবট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *