Actor Dev on Mamata Banerjee: তিনি বলেন, “আমার ভালোবাসা সারাজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই থাকবে। আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, তাঁর সঙ্গেই আছি। তবে ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে, আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে উনি যতদিন বেঁচে আছেন, ততদিন আমি দিদির পাশে থাকব।”

Actor Dev on Mamata Banerjee: বড় বার্তা দিলেন অভিনেতা এবং সাংসদ দেব (dev mp west bengal)।নতুন তৃণমূলে তিনি যাচ্ছেন না। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মঙ্গলবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এসে এমনটাই জানালেন ঘাটালের সাংসদ দেব (Actor Dev on Mamata Banerjee)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তিনি বলেন, “আমার ভালোবাসা সারাজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই থাকবে। আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, তাঁর সঙ্গেই আছি। তবে ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে, আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে উনি যতদিন বেঁচে আছেন, ততদিন আমি দিদির পাশে থাকব।”

বড় বার্তা দিলেন অভিনেতা এবং সাংসদ দেব

তারপরেই দেব যোগ করেন, “আমি যদি গতকাল দিল্লি গিয়েও থাকি এবং আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও যোগ দিয়ে থাকি, তবে সেটা তৃণমূলের এবং ঘাটালের নির্বাচিত সাংসদ হিসেবে করেছি। আমাকে ঘাটালের যে সমস্ত সাধারণ মানুষ এবং ভোটার বিশ্বাস করে ভোট দিয়ে জিতিয়েছেন, তারা যেন কোনও অবস্থাতেই এটা না ভাবেন যে, তারা ভুল মানুষকে ভোট দিয়েছেন। আমি দিল্লিতেই যাই বা নবান্নে, যেখানেই পা রেখেছি, শুধু আমার ঘাটালের মানুষদের ন্যায্য অধিকার ও উন্নয়নের দাবিকে ছিনিয়ে আনতেই গেছি।”

প্রসঙ্গত, মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেব। প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সফল ভাবে শেষ হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। উনি আমাকে কথা দিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু শুভেন্দু অধিকারী এই রাজ্যের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মুখ্যমন্ত্রী। এই সত্যিটা তো কেউ অস্বীকার করতে পারে না। এটা আমাদের সবাইকে মানতেই হবে।”

মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করে দেব বললেন, নতুন তৃণমূলে যাচ্ছেন না

অন্যদিকে, মুখ্যমন্ত্রী বলেন, “ঘাটালের সাংসদ একটা কথাই বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান আমার দেওয়া প্রতিশ্রুতি ছিল। আমি ওকে বলেছি যে, ঘাটাল মাস্টারপ্ল্যান এই নির্বাচনে আমাদেরও প্রতিশ্রুতির মধ্যে ছিল। তাই আমরা ওটা করব। এখানে কারা কৃতিত্ব পাবে, সেটা বড় কথা নয়। উনি উন্নয়নের কথা বলেছেন। বিরোধী অন্য যারা ছিলেন, তারাও উন্নয়নের কথাই বলেছেন। মুখ্যমন্ত্রীর কাজই হল উন্নয়নের কাজ ঠিকঠাক ভাবে করা।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *