ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সারগাজের নিকটবর্তী হরমুজগান ও কারমান প্রদেশ এলাকায়। আকস্মিক এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো মাঠে কাজ করছে বলে জানা গেছে।

