ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে

Published

পড়ার সময়: ৩ মিনিট

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।

“তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে,” রাষ্ট্রীয় টেলিভিশন তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে। এছাড়া, মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বার্তায় বলেছে: “কিছুক্ষণ আগে, ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”

এদিকে ইরান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *