১৮ বছর বয়সি লামিন ইয়ামালকে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে টেকনিক্যালি প্রতিভাবান ওয়াইড ফরোয়ার্ড (উইঙ্গার) হিসেবে ধরা হয়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৮ বছর বয়সি লামিন ইয়ামালকে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে টেকনিক্যালি প্রতিভাবান ওয়াইড ফরোয়ার্ড (উইঙ্গার) হিসেবে ধরা হয়

গত শতকে স্পেন ছিলো ফুটবলে আক্ষেপের এক নাম। ইউরোপের এই দেশটা সুন্দর ফুটবল খেলে, দর্শকের চিত্ত জয় করে কিন্তু শেষতক তেমন কিছু জিতে না। সেই চিত্র পালটে গেলো চলতি শতকের প্রথম দশকে।

পাসিং ফুটবল আর দলীয় সংহতির অনন্য প্রদর্শনী দেখানো স্প্যানিয়ার্ডরা ২০০৮ সালে ৪৪ বছরের খরা কাটিয়ে জিতলো নিজেদের দ্বিতীয় উয়েফা ইউরো চ্যাম্পিয়নশীপ (ইউরো)।

মহাদেশ সেরা হবার ঠিক দুই বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলো আর এর দুই বছর পর আবারও ইউরো জিতলো।

ইনিয়েস্তা, ক্যাসিয়াস, রামোস, আলোনসো, বুসকেটস, ডেভিড ভিয়াদের সোনালি প্রজন্মের পর স্পেনের এই দুরন্ত যাত্রায় কিছুটা ছেদ পড়েছে।

তবে, এক যুগ পর রদ্রি, ইয়ামাল, নিকো উইলিয়ামস, গাভীদের দলটি আবার বিশ্বসেরা হবার জন্য প্রস্তুত। এর প্রমাণ তারা দিয়েছে ২০২৪ সালের ইউরো জিতে। যার মাধ্যমে এই মহাদেশীয় টুর্নামেন্টে ৪টি শিরোপা নিয়ে স্পেনই এখন এককভাবে সবচেয়ে সফল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *